- দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮

যশোর রোডের গাছ না কাটার সিদ্ধান্ত 

 

যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ কিলোমিটারে শতবর্ষী গাছ কাটার ওপর আদালতের ছয় মাসের স্থগিতাদেশের সপ্তাহ পার না হতেই গাছগুলো না কেটে মহাসড়কটি পুনর্নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মহাসড়কটির জীর্ণদশা দূর করতে পুনর্নির্মাণের জন্য প্রথম পর্যায়ে ২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে পরিবেশবাদী এবং গাছ রক্ষার আন্দোলনকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।
যশোর সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, ভারতের পেট্রাপোলে যেভাবে সড়কে গাছ রেখে সম্প্রসারণ করা হয়েছে তা থেকে অভিজ্ঞতা নিয়ে এই সড়ক সম্প্রসারণ করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশোধিত এ প্রকল্প তৈরির কাজ শুরু করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে আপাতত ২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়কটি মেরামত ও মজবুত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য চলতি বছর ৩২৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গত ৬ জানুয়ারি যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনজন সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যশোর রোড (যশোর-বেনাপোল) মহাসড়ক প্রশস্তকরণে ২ হাজার ৩১২টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ১৭৪ বছরের পুরনো গাছও রয়েছে। 
মুক্তিযুদ্ধে স্মৃতিস্মারক হিসেবেও গাছগুলোর সাথে আবেগ জড়িয়ে আছে। সভায় গাছ কাটার ব্যাপারে উপস্থিত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের কেউ দ্বিমত করেননি।
কিন্তু এরপরপরই পরিবেশবাদী ও স্থানীয়রা গাছ রক্ষার দাবিতে আন্দোলনে নামেন। গাছ কাটার পক্ষেও কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন। বিষয়টি আদালতে গড়ালে গত ১৮ জানুয়ারি হাইকোর্ট শতবর্ষী গাছগুলো না কাটার জন্য ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন। এর প্রেক্ষিতে সড়ক বিভাগ গাছ না কেটে আপাতত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছগুলো স্থায়ীভাবে রক্ষা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আন্দোলনকারীরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}