ঝিকরগাছার প্রথম অনলাইন পত্রিকা
ঝিকরগাছা নিউজ এ চলছে ফ্রি বিজ্ঞাপন . আমাদের কাছে আপনার প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিসাইন করা বিজ্ঞাপন পাঠান .
E-mail: mithunsarkar01752073331@gmail.com
E-mail: mithunsarkar01752073331@gmail.com
dainikjhikargachanews.weebly.com
Vertical Divider
ঝিকরগাছার প্রথম অনলাইন পত্রিকা
আমরা দেশের কথা বলি দশের কথা বলি
আমরা দেশের কথা বলি দশের কথা বলি
Dainik jhikargacha
মেয়র আনিসুল হক আর নেই, চলে গেলেন না ফেরার দেশেনিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (ভেনটিলেশন যন্ত্র) খুলে নেন। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পারিবারিক ওই সূত্র জানায়, আনিসুল হক লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে এবং বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে মারা যান । তাঁর পাশে সেই সময় উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যারা। আগামী শনিবার বেলা ১১টা ৪০মিনিটে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ তাঁর বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। যুক্তরাজ্যের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকেরা। এরপর তাঁকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার মেয়রের পরিবারের একজন সদস্য বলেন, রক্তে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে আবার আইসিইউতে নেওয়া হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মেয়রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী ও সফল ব্যক্তিত্ব আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি ১৯৫২ সালে চট্টগ্রামের নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশবের একটি বড় সময় কাটে ফেনীর সোনাগাজীর নানার বাড়িতে। আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। তবে পরে টেলিভিশনের পর্দায় মানুষ তাকে বেশি দেখেছিল ব্যবসায়ী নেতা হিসেবেই। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল মেয়াদে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেন আনিসুল হক। বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুতে জাতি আজ শোকাহত। | বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আটকোটিতে উন্নীতদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি, যা ২০০৮ সালে ছিল মাত্র আট লাখ। দেশে বিগত নয় বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একশ গুণ বেড়েছে, যা ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি মাইলফলক। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটিতে উন্নীত হওয়াকে একটি বিরাট সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সরকার ইনফো গভর্নমেন্ট ফেইজ-৩ প্রকল্পের আওতায় দেশের দুই হাজার ছয়শ’ ইউনিয়নে উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করবে। তিনি বলেন, সরকার অধিক সংখ্যক জনগণের জন্য উচ্চ গতির ইন্টারনেট সেবা সরবরাহ করতে এবং গ্রামীণ এলাকায় সরকারের ই-সেবা বাড়াতে ও নাগরিকদের স্থানীয় সরকারের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি সংস্থাসমূহের মধ্যে নির্বিঘ্নে সম্পদ ও তথ্য বিনিময় নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাকবোন নেটওয়ার্ক জোরদারে এ প্রকল্প হাতে নিয়েছ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অধীনে এ পর্যন্ত ১৮ হাজার ১৩২টি সরকারি অফিস ইতোমধ্যে সরকারের ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৭টি বই ইন্টারএক্টিভ ডিজিটাল কন্টেন্টে রূপান্তর করা হয়েছে | অশুভ শক্তি।। আজ দেশ ও জাতির অবস্থা এতটাই সংকটাপন্ন যে ভদ্রভাবে বেঁচে থাকাটা যেন শনির কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির কিছু মানুষের নোংরা খোলসে আষ্টেপৃস্টে বেঁধে রেখেছে আমাদের। শুধুমাত্র রাজনীতি করার জন্যই হয়তো। পেশিশক্তি আর সন্ত্রাসের রাজত্বে যেন আমরা বন্দী হয়ে আছি। কোন এক কালো অশুভ শক্তি আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দিচ্ছে না। তাহলে মানবতা আজ কোথায়?এ প্রশ্ন আজ দেখা দিয়েছে সমাজের বিবেকবান মানুষের মনে। আসলে কি এরা দলে মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাজ নয় কি...? মোঃ সেলিম রেজা, সাবেক সহ-সম্পাদক যশোর জেলা শাখা ও সাবেক যুগ্ন-সম্পাদক ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ,যশোর। |
রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে খালেদা জিয়াপালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিয়ে নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে উখিয়ার পালঙখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বেশিদিন আশ্রয় দেয়া সম্ভব নয়। মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। মানবিক কারণেই রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদেরকে নাগরিকত্ব ও তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে তিনি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। |
খালেদার গাড়িবহরের কাছে ২ বাসে পেট্রোল বোমা হামলা কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে এবার পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর মহিপাল ফিলিং স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রমের মুহুর্তেই বিপরীত লেনে দাঁড়িয়ে থাকা ‘যমুনা’ ও ‘শান্ত ক্লাসিক’ নামে দুটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাস দুটি পুড়ে যায়। অবশ্য ততক্ষণে খালেদার গাড়িবহর ঘটনাস্থল অতিক্রম করে যায়। যমুনা বাসের চালক আবদুল মালেক জানান, কয়েকজন যুবক এসে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে চলে যায়। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবীর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দাঁড়িয়ে থাকা বাস দুটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সেখানে আগে থেকে উপস্থিত থাকা বিএনপি নেতাকর্মীরা পেট্রোল বোমা হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণে কক্সবাজার যাওয়ার পথে শনিবার বিকেলে ফেনীর ফতেহপুর এলাকায় প্রথম দফায় খালেদা জিয়ার গাড়িবহর আক্রান্ত হয়। হামলায় গাড়িবহরের পেছনের অংশে থাকা সংবাদমাধ্যমের গাড়িই ক্ষতিগ্রস্ত হয় বেশি। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন। এরপর ওইদিন রাতে দ্বিতীয় দফায় চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহর হামলার ঘটনা ঘটে। ওই সময় বেসরকারি চ্যানেল এনটিভি’র গাড়ি ভাঙুচর করা হয়। আহত হন কমপক্ষে তিনজন। | ভাইয়ের মৃতদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু জেলার কালিগঞ্জ উপজেলায় ভাইয়ের মৃতদেহ দেখে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার নলতা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে বড় ভাই ফজর আলী গাজী (৭২) হঠাৎ স্ট্রোক করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাত ১০টার দিকে বড় ভাই ফজর আলী গাজীর মরদেহ দেখে ছোট ভাই কোরবান আলী গাজীও (৭০) অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়। এদিকে এক ঘণ্টার ব্যবধানে আপন দু’ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে বড় ভাই ফজর আলী গাজী স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা এবং ছোট ভাই কোরবান আলী গাজী স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষে দু’সহোদরকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। | মিউজিক ভিডিওর নামে পর্নোগ্রাফির মামলায় কুসম শিকদার মিউজিক ভিডিওর নামে পর্নোগ্রাফির অভিযোগে এনে গতকাল রবিবার অভিনেত্রী ও মডেল কুসুম শিকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা করা হয়েছে। মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান। এতে কুসুম শিকদার ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলায় অভিযোগে বলা হয়, নেশা ভিডিওটি শুরুই হয় ‘চোখে আমার তোমার নেশা। শ্বাসে আমার তোমার নেশা। সারা দেহে তোমার নেশা। রগে রগে তোমার নেশা। তোমায় পান করে....জ্ঞান হারাই, হই মাতাল’- এমন 'উত্তেজক' কথার আবৃত্তি দিয়েই। মূল গানটি বিচ্ছেদ ধাচের। তাতে প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ পেয়েছে। অথচ দৃশ্যায়নে অহেতুক ও অপ্রাসিঙ্গকভাবে জুড়ে দেয়া হয়েছে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য। অভিযোগে আরও বলা হয়, ভিডিওটিতে পাঁচটি শাওয়ারের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যা দৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্যসহ অনেক শিল্পগুণ বর্জিত যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন দৃশ্য রয়েছে। যার সঙ্গে গানের থিম বা বক্তব্যের কোনো মিল বা সংযোগ নেই। নেই কোনো শিল্পগুণের সঙ্গে সম্পর্ক। নিতান্তই গানকে দ্রুত জনপ্রিয় করার সস্তা পথ হিসেবে কাটপিসের মতো ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে। এমনকি ভিডিওটির কভার ছবিও অশ্লীল এবং অরুচিকর। এ ধরনের যৌন উত্তেজক, 'কাটপিস' স্টাইল মিউজিক ভিডিও কেবল মিউজিক ইন্ডাস্ট্রি নয়; গোটা সমাজ, পরিবারও রাষ্ট্রের জন্য অশনি সংকেত। উল্লেখ্য, গত ৩ আগস্ট 'বঙ্গ' নামের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল 'বঙ্গবিডি' থেকে অভিনেত্রী কুসুম শিকদারের 'নেশা' শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়। মুক্তির সঙ্গে সঙ্গেই ভিডিওতে কুসুম শিকদারের আবেদনময়ী উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়। পরে ১৩ আগস্ট গানটির বৈধ-অবৈধ সব ভিডিও ও টিজার ইউটিউব থেকে সরানোর জন্য বাদী পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব আইনি নোটিশ দেন। তারপরও গানটি না সরানোতে, রবিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারা অনুযায়ী মামলা করা হয় |
Powered by
ঝিকরগাছার প্রথম অনলাইন পত্রিকা
✕
You have turned off the paragraph player. You can turn it on again from the options page.
















