- দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

সেলফি তুলতে গিয়ে তরুণীর মৃত্যু

 

 বন্ধুকে সঙ্গে নিয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্যামসন স্টেশনে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিবিসি জানিয়েছে, ২৪ বছর বয়সী তরুণী তার ছেলে বন্ধুর সঙ্গে স্যামসেন রেলস্টেশনে রেললাইনের ওপরে সেলফি তুলছিলেন। এমন সময় পাশের লাইন দিয়ে অপর একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে ওই তরুণীর পা ট্রেনে কাটা পড়ে। পরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ওই তরুণীর এক বন্ধুর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তারা পানীয় পান করছিলেন ও সেলফি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাশের রেললাইন দিয়ে আসা অপর একটি ট্রেন তারা দেখতে পাননি। পরে সেই ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা উইসানুসাক সিউব। বিপজ্জনক জায়গায় সেলফি তোলার সময় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে খবরে বলা হচ্ছে।

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}