- দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

 যশোরেপ্রতিশোধ নিতে বৃদ্ধাকে গণধর্ষণ, আটক ২

 

যশোরের অভয়নগর উপজেলায় ৫৮ বছর বয়সী এক বৃদ্ধাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলায় নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে একাধিক মামলার আসামি জাহিদ শেখ, সোহাগসহ আরও তিন বন্ধুকে নিয়ে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে গণধর্ষণ করে।
বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়াকে বিষয়টি অবহিত করেন। পরে ওই গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক সন্ত্রাসী জাহিদ শেখ ও সোহাগকে আটক করে।
ওসি শেখ গনি মিয়া জানান, ওই বৃদ্ধা একসময় জাহিদের বাড়িতে কাজ করত। ওই সময় তার ছেলে জাহিদের বাড়িতে যাতায়াত করত। যাতায়াতের ফলে জাহিদের স্ত্রীর সঙ্গে ওই ছেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরই প্রতিশোধ নেয়ার জন্য তার দাদির বয়সী ওই বৃদ্ধাকে বাড়ির পাশের বাঁশবাগানে নিয়ে গণধর্ষণ করে। ওই বৃদ্ধার জবানবন্দি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে ঘটনার সত্যতা মিলেছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।

 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}