আজকের রাশিফল February ২০, 2018 - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

আজকের রাশিফল February ২০, 2018



আজকের রাশিফল
February ২০, 2018

লাইফস্টাইল ডেস্ক: সংসারে সুখ ফিরবে মীনের, সম্মান বাড়বে কর্কটের

মেষ: শরীরে কোনো যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে আসতে পারে বাধা। মানসিক চাপ বাড়াতে পারে স্বামী-স্ত্রী বিবাদ।

ব্যবসার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি। নতুন পরিকল্পনায় আসতে পারে সফলতা। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে।

বৃষ: সামান্য কারণে বাবা-মায়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা।

বাড়িতে আত্মীয়-স্বজন আসতে পারে। প্রেমে জটিলতার সম্ভাবনা। কাছের মানুষের কাছ থেকে খারাপ ব্যবহারের জন্য মানসিক পীড়া। বাড়তি উপার্জনে সম্ভাবনা আছে।

মিথুন: নিজের সিদ্ধান্ত আজ কার্যকরী হবে না। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। অতিরিক্ত দৌড়ঝাঁপে শারীরিক দুর্বলতা আসতে পারে।

পূরণ হতে পারে মনের সুপ্ত ইচ্ছা। কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনার থেকে সাবধান।

কর্কট: ভাল কাজের জন্য প্রতিবেশীদের কাছে সম্মান বাড়তে পারে। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়।

বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃতভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার।

সিংহ: সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগের সম্ভাবনা। সন্তানদের কর্মের কোনো শুভ খবর আসতে পারে। সারাটা দিন কাটতে পারে অলসতায়।

বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে।

কন্যা: নিজের ভুলে শেয়ারে ক্ষতি হতে পারে। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত নারীদের কর্মে অলসতা দেখা দেবে।

শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে।

তুলা: পায়ের কোনো সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাত জনক ব্যবহার পেতে পারেন।

প্রবাসী কারো বাড়িতে আগমন ঘটতে পারে। ব্যবসার দিকে নতুন কিছু আজ না করা ভাল হবে। বাড়িতে চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে।

বৃশ্চিক: সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে।

সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ধনু: সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ। উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো।

পিঠে ব্যথার সমস্যা বাড়তে পারে। আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতির সম্ভাবনা।

মকর: সম্পত্তির ব্যাপারে কোনো খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিৎ। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে।

বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্ম স্থানে উন্নতি।

কুম্ভ: চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরানো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে।

সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাস যোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে।

মীন: গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগিয়ে যাবার সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন।

বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।

Share








Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}