শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী: মনির এমপি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশব্যাপী উন্নয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের ব্যাপক উন্নয়নের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী।
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ‘নব নির্মিত ভবনের উদ্বোধন ও মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা ও মাধ্যমিক শিক্ষকদের মান সমান করেছেন। যারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলে সাধারণ মানুষের ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল, তারা মাদরাসার শিক্ষা বা শিক্ষকের মান উন্নয়ন করেনি। কিন্তু বর্তমান সরকার প্রধান শিক্ষক ও সুপারের বেতন বৈষম্য দূর করেছে। মাধ্যমিক শিক্ষকদের সাথে সাথে মাদরাসার শিক্ষকদের বেতন দ্বিগুন করেছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বিনামূল্যে বই পায়। তিনি ক্ষমতায় আছেন বলেই নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। শিক্ষার মান বাড়ছে, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি পাচ্ছে। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার সরকারের উন্নয়নের উপর আস্থা রাখতে হবে।
মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ শাহাজান কবীর, বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর-উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, সোলাইমান হোসেন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ কবীর, আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চুন্নু, হাফিজুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামনুর নাহার শাহিন, নাজনীন আক্তার, সুকপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসএম কালু মিয়া, মঈনউদ্দীন মেম্বর, নুর ইসলাম মাস্টার, ইকবাল হোসেন প্রমুখ।
