- দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

রবিবার, ২ জুলাই, ২০১৭

মালয়েশিয়ায় ৫১৫ বাংলাদেশি আটক

আটকঅবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর প্রথম দিন এক হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ায় পুলিশ। যাদের অর্ধেকই বাংলাদেশি। গতকাল রবিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলী জানিয়েছে, দেশটির ১৫৫টি এলাকায় অভিযান চালিয়ে মোট এক হাজার ৩৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী। আটকদের মধ্যে বাংলাদেশি ৫১৫ জন, ইন্দোনেশীয় ১৩৫ জন, মিয়ানমারি ১০২ জন, ফিলিপিনো ৫০ জন, থাই জন ভিয়েতনামি জন নাগরিক রয়েছেন। কর্তৃপ বলছে, এদের কাছে মালয়েশিয়া কর্তৃপরে দেওয়া এনফোর্সমেন্ট কার্ড (-কার্ড) বা সাময়িক অবস্থানের অনুমতিপত্র পাওয়া যায়নি। আটকদের মধ্যে ১০১ জন নারী তিনটি শিশুও রয়েছেন বলে মালয়েশীয় ইমিগ্রেশন বিভাগের তথ্য। মুস্তাফার আলী জানান, নিয়ম ভেঙে অবৈধ অভিবাসীদের কাজে রাখায় ১৬ জন চাকরিদাতাকেও তারা আটক করেছেন। মহাপরিচালককে উদ্ধৃত করে মালয়েশিয়ার সান ডেইলি লিখেছে, আটকরা -কার্ডের জন্য আবেদন না করার বিভিন্ন রকম কারণ দেখিয়েছেন। কেউ কেউ বলেছেন, তারা আবেদনের সময়সীমা জানতেন না। আবার কেউ বলেছেন, ওই সময়সীমা বাড়ানো হবে বলে চাকরিদাতারা তাদের আশ্বাস দিয়েছিলেন। মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বৈধভাবে পুনঃনিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে গত চার মাস ধরে -কার্ডের আবেদন নেওয়া হয়, যার সময় শেষ হয় ৩০ জুন। ইমিগ্রেশন দপ্তরের তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ২৬ হাজার ৯৫৭টি কোম্পানির মোট এক লাখ ৫৫ হাজার ৬৮০ জন কর্মী -কার্ডের আবেদন করেন, যারা ১৫টি দেশের নাগরিক


Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}