বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ হুন্ডি বিক্রেতা আটক - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ হুন্ডি বিক্রেতা আটক

বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ হুন্ডি বিক্রেতা আটক

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ৬৪ লাখ টাকাসহ বাবু মিয়া নামে এক ব্যক্তিকে
 আটক করেছে বিজিবি। তিনি হুন্ডি বিক্রেতা বলে বিজিবি জানিয়েছে।
আটক বাবু মিয়া বেনাপোলের সর্বাংহুদা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
বুধবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বুধবার রাতে রঘুনাথপুর সীমান্তে মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে কয়েকজন বিক্রেতা বাংলাদেশে ঢুকছে। এসমন গোপন খবরের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ বিজিবি সদস্যদের নিয়ে সীমান্তের ১৯ এর ৬ এস পিলারের পাশে অবস্থান নেন। এসময় কয়েক হুন্ডি বিক্রেতা ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করা হয়। এসময় বাবু মিয়াকে একটি ব্যাগসহ আটক করা হয়। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়। বাবুকে আটক করে ক্যাম্পে নিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৪ লাখ টাকা পাওয়া গেছে।
উদ্ধারকৃত টাকাসহ মানিলন্ডারিং আইনে মামলা দিয়ে বাবুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}