- দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮


গাড়ি চালানোর সময় মোবাই
ল ব্যবহার: মামলা খেলো ৫২ জন

আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন সহজলভ্য হওয়ায় রাস্তা-ঘাটে, ব্যস্ততম রাস্তা পারাপারে এমনকি মোটরবাইক চালানোর সময়ও অনেকে কানে এয়ারফোন গুঁজে গানে বুঁদ হয়ে থাকেন। এ যেন নতুন কোনো ছোঁয়াচে রোগ। আশেপাশে কী ঘটছে হুঁশ নেই তাদের।
মোবাইল বা এয়ারফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ গাড়ি চালানোর সময়  মোবাইল বা এয়ারফোন ব্যবহারকারী এমন ৫২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
ট্রাফিক সূত্রে আরও  জানা যায়, শুধু মোবাইল ব্যবহার নয় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬০, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৪, পুলিশ স্টিকার ব্যবহার করার জন্য ৬, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯ ও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৪১৭টি মামলা ও ৯টি মোটরসাইকেল আটক  করা হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}