গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

বুধবার, ২৮ মার্চ, ২০১৮

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন



 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখানোর অভিযোগে একই বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে আদালত। গত ২৭ মার্চ মঙ্গলবার দুপুরে আসামী শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর উপন্থিতিতে শিশু নির্যাতন দমন আদলতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম আলী আহম্মদ আলোচিত এই মামলার আসামি পক্ষ ও রাষ্ট্র পক্ষের শুনানি শেষে চার্জ গঠন করেন। এর আগে আসামি পক্ষ অভিযুক্ত শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর হয়।
চার্জ গঠনের যুক্তি তর্কে রাষ্ট্রপক্ষে শিশু নির্যাতন দমন আদালতের পিপি এ্যাডভোকেট শাহীন গুলশান নাহার মুনমুন এবং আসামি পক্ষে ১০ জন আইনজীবি অংশ নেয়। পিপি এ্যাডভোকেট শাহীন গুলশান নাহার মুনমুন বলেন ২০১৭ সালের ২৬ ফেব্রæয়ারী মাসে চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সাজ্জাদুল কিরম টিপু সাজেশন দেয়ার কথা বলে ঐ ছাত্রীকে বিদ্যালয়ে থাকতে বলে। পরে তাকে বাথরুমে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে। ধারনকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দফা তাকে ধর্ষণ করে। বিষয়টি ঐ শিক্ষার্থী তার মাকে জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}