শাকিব-অপু কলকাতার দ্য পার্ক হোটেলে রাত কাটালেন - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

বুধবার, ২৮ মার্চ, ২০১৮

শাকিব-অপু কলকাতার দ্য পার্ক হোটেলে রাত কাটালেন

শাকিব-অপু কলকাতার দ্য পার্ক হোটেলে রাত কাটালেন




জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস। গত এক বছরে অসংখ্যবার খবরে এসেছেন এই দম্পতি। বিয়ের কথা ফাঁস করা, সন্তানকে রেখে অপুর কলকাতা যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা।
এর মাঝে গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠান শাকিব। এরপর ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন সালিশি বৈঠক ডেকেও কোনো সুরাহা হয়নি। সর্বশেষ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, গত ১২ মার্চ শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
এদিকে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পরেই কলকাতায় দেখা করেছেন শাকিব-অপু। গত ১৮ মার্চ সন্তান আব্রাম খান জয়সহ কলকাতা যান অপু বিশ্বাস। কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। শুটিং সেটে পুত্র আব্রাম খানকে নিয়ে যান অপু বিশ্বাস। সেখানে জয়কে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হন শাকিব খান। এছাড়া শুটিং সেটে থাকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল সরকারসহ অনেকেই আব্রামকে কোলে নিয়ে ছবি তোলেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়। যদিও এ ছবিগুলোতে শাকিব খান-অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা যায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের দেখা হওয়ার কথাটি স্বীকার করেছেন শাকিব খান।

এ বিষয়ে জানতে এই প্রতিবেদক কথা বলেন অপু বিশ্বাসের সঙ্গে। হঠাৎ করে কেন ভারতে গিয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘আমার ছেলের একটা মানত ছিল, তা পূরণ করতেই আমি ভারতে গিয়েছিলাম। সেখানে আমার পরিবারের লোকজন বেশি থাকে। তাই বাবুকে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি। বলতে পারেন আমাদের গেট টুগেদার।’
শাকিব খানের শুটিং সেটে তাকে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে ডেকেছেন। সে তার নিজ দায়িত্বে গাড়ি, হোটেল রুম ঠিক করা, শপিং করানোসহ সব কিছু করেছেন। আমরা হোটেলে পাশাপাশি রুমে এক রাত ছিলাম। আমরা দ্য পার্ক হোটেলে (কলকাতা) ছিলাম। বাবুর বাবা বলেছিলেন, আরো একদিন থাকতে। কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারিনি।’

ভারতে বিভিন্ন স্থানে প্রায় এক সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরেন অপু বিশ্বাস। ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}