ঝিকরগাছায় নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শনিবার, ৩১ মার্চ, ২০১৮

ঝিকরগাছায় নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

 ঝিকরগাছায় নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন


নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন
 ঝিকরগাছায় বাবর আলী (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে আনোয়ারুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার সকালে বাবর আলীর মরদেহ উদ্ধার বরে পুলিশ। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের গদখালী গ্রামের মাঠুয়াপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। ওই রাতেই আনোয়ারুলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঝিকরগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, বুধবার রাতে আনোয়ারুল নেশা করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরেই তিনি পারিবারিক বিষয়ে নিয়ে মায়ের সঙ্গে গোলযোগ শুরু করলে তার বাবা এর প্রতিবাদ করেন। এসময় তিনি বাবা সঙ্গে তর্কে জড়িয়ে এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় আনোয়ারুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও বলেন, পুলিশ সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}