ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি গ্রেফতার - দৈনিক ঝিকরগাছা নিউজ

"আপনাদের কথা, আমাদের কণ্ঠ" । "ঝিকরগাছার সর্বপ্রথম এবং সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা"।

Post Top Ad

Responsive Ads Here

Breaking News

Breaking News:
Loading...

শনিবার, ৩১ মার্চ, ২০১৮

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি গ্রেফতার

ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি গ্রেফতার


ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি গ্রেফতার
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেত্রী সাবিরা নাজমুল মুন্নিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় যাওয়ার পথে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্নি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঝিকরগাছার উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু বলেন, মুন্নির বিরুদ্ধে পুলিশ যে মিথ্যা মামলা করেছিল, সেগুলোতে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মুন্নি। এরপরও কেন একজন নারী উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করা হলো বুঝতে পারছি না।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages

#beakingnews{width:980px;margin:0 auto;line-height:35px;height:35px;background:#F7F7F7;overflow:hidden;margin-top:5px;} #beakingnews .tulisbreaking{display:block;float:left;padding:0 7px;margin:0 5px 0 0;color:#FFF;background:#FD1515} #recentpostbreaking{float:left} #recentpostbreaking ul,#recentpostbreaking li{list-style:none;margin:0;padding:0}